জামালপুরে মন্ত্রীর হাইটেক পার্কের জায়গা পরিদর্শন

২৮ জুলাই, ২০১৯ ২২:৫০  
জামালপুর ও ময়মনসিংহে ৫০০ কোটি টাকা ব্যায়ে দুইটি হাইটেক পার্ক স্থাপন করতে যাচ্ছে সরকার। এই বছরের মধ্যেই এগুলো নির্মাণের কাজ শুরু হবে। সেখানে ১০ হাজার তরুণ-তরুণীর কর্মসংস্থান হবে। রোববার (২৮ জুলাই) জামালপুরে হাইটাক পার্কের প্রস্তাবিত জায়গা পরিদর্শন করে এ তথ্য জানান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি জানান, ভারত-বাংলাদেশের যৌথ উেদ্যোগে যে ১২টি হাইটেক পার্ক তৈরির সিদ্ধান্ত হয়েছে তার প্রথম ধাপেই ১৫৪ কোটি টাকা ব্যায়ে জামালপুরে হাইটেক পার্ক নির্মাণ করা হচ্ছে। তিনি বলেন, প্রতিবছর দেশে ৪ কোটি মোবাইল ফোন, ৫ লক্ষ ল্যাপটপ আমদানি হয়। ২০ লক্ষ ফ্রিজ বিক্রি হয়। এসব ফোন ও ল্যাপটপ দেশেই তৈরির সুবিধা তৈরি করতে এই হাইটেক পার্কগুলো তৈরি করা হচ্ছে এতে বৈদেশিক মুদ্রা সাশ্রয় ও নতুন কর্মসংস্থান তৈরি হবে। ওয়ালটন ও ভিশনের মতো দেশী ব্র্যান্ডগুলোর প্রসার বাড়বে। পলক বলেন, আমরা আশা করছি, জামালপুরের মেলান্দহে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পড়ালেখা করে এই হাইটেক পার্কেই তাদের কর্মসংস্থান হবে।